১২:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

পত্নীতলায় ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারী দম্পতি আটক

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ২৩ হাজার টাকাসহ ২ জন চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কছির উদ্দিন সরকার এর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম এর স্ত্রী বিউটি বেগম (৩৫) উভয়ের বাড়ি গোপীনগর গ্রাম, ডাকঘর ও থানা পত্নীতলা, জেলা নওগাঁ।

বিজিবি জানায়, আটককৃত আসামিসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামাল আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখে নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মাদক ও নগদ টাকার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু পাচার, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

পত্নীতলায় ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারী দম্পতি আটক

প্রকাশিত : ০৪:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫