০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। আটক হওয়া পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।

বিজিবি ২৫ ব্যালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকস ৪১৪ পিস, চকলেট ১০,৫২৪ পিস, ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট ১২১ প্যাকেট, পাঞ্জাবী ১০০ পিস, শাড়ি ১৫ পিস, শাল চাদর ১২১ পিস এবং সোয়েটার ৯০ পিস জব্দ করা হয়।

আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ২৭,৮২,৮০০/ (সাতাশ লক্ষ বিরাশি হাজার আটশত) টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। প্রথক অভিযানে শুক্রবার সন্ধ্যায় কাশিনগর এলাকা থেকে ৭১ বোতল ভারতীয় মদ, নোয়াবাদী এলাকা থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

ডিএস./

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত : ০৪:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫