০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় হাদীকে গুলি, প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

‎শনিবার দুপুরে(১৩ডিসেম্বর) জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎পরে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

‎বক্তারা উল্লেখ করেন নির্বাচন বানচালের একটি শক্তি ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হাদীকে গুলি করা হয়। দেশকে অস্থিতিশীল করার জন্যই এ রকম ঘটনা সৃষ্টি করা হচ্ছে।

ডিএস./

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় হাদীকে গুলি, প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত : ০৪:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫