০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ও বেড়ে উঠা ছিলো ঢাকায়। শ্বশুরবাড়ি ছিলো

কুমিল্লার দাউদকান্দিতে, তার স্বামী পেশায় একজন শিক্ষক। সংসার জীবনে তিনি ফাতিহা নামের এক কন্যা সন্তানের জননী ছিলেন।

ডিএস./

ট্যাগ :

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

প্রকাশিত : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬