০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন বছরের সমঝোতা চুক্তি বাংলাদেশের

বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেভসি মোসেকি চুক্তিতে স্বাক্ষর করেন ।

ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। খেলোয়াড় উন্নয়ন থেকে শুরু করে কোচিং, আম্পায়ারিং ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে দুই বোর্ড।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এমওইউতে স্বাক্ষর হয়।

বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেভসি মোসেকি চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় নিয়মিতভাবে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা প্রিটোরিয়ায় সিএসএ-এর সেন্টার অব এক্সেলেন্সে উন্নতমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি চালু করা হবে।

নারী ও পুরুষ উভয় বিভাগের বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় দলের দ্বিপাক্ষিক সফর বাড়ানোর বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কোচিং ডেভেলপমেন্ট, কারিগরি জ্ঞান আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে বিসিবি ও সিএসএ যৌথভাবে কাজ করবে।

তিন বছর মেয়াদি এই চুক্তি দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।

এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়বে বাংলাদেশের ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য, যা দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

ডিএস,.

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন বছরের সমঝোতা চুক্তি বাংলাদেশের

প্রকাশিত : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬