১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আমরা ভবিষ্যতে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই – পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৫৮ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

সোমবার সকাল ১১টা থেকে বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।প্রচারণা কালে ৯ নং ওয়ার্ডের জামশেদ মেম্বার এর বাড়ি, হাফিজ মেম্বারের বাড়ি, বড়পুকুরিয়া, কসবা , বড় বাঘা, নুরপুর, খিদ্র মালঞ্চি , কাঁকফো , ট্যাটনপাড়া,যোগিপাড়া সহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “ আমরা যারা ধানের শীষের মানুষ , যারা বিএনপিকে মনে প্রাণে ধারন করি, শহীদ জিয়া, খালেদা জিয়া ও ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রীর ছিলেন তিনি বেঁচে নেই , ধানের শীষে ভোট দিব আমরা একটি আদর্শের কারণে , যেটা দেশ গড়ার কাজে দেয় ,আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ গড়বো তা হবে নিরাপদ বাংলাদেশ , মানবিক বাংলাদেশ । দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাহাদব উদ্দিন , সদস্য সচিব হাফিজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

লিবিয়ার উপকূলে নৌকাডুবি : ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর ৫০ জনই নিখোঁজ

আমরা ভবিষ্যতে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই – পুতুল

প্রকাশিত : ০৫:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬