০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

কানাডার নিউ ব্রানসউইকে বন্দুকধারীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছে। আরও বেশ ক’জন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে প্রদেশের রাজধানী ফ্রেডেরিকশনের ব্রুকসাইড ড্রাইভ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বলছে, সকালের ঘটনাটির পর ব্রুকসাইড ড্রাইভ এলাকার আশপাশের লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। আশপাশের ভবনগুলোর এমনকি দোকানের দরজা-জানালাও বন্ধ করে রেখেছেন কর্মীরা।

এই গুলির ঘটনার ধরন এখনো স্পষ্ট না হলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্রথমে সকাল ৭টার দিকে আতশবাজির মতো বিকট শব্দ শোনা যায়। এরপর অনেকের কাছেই স্পষ্ট হয় গুলির শব্দ।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ সদস্য, দমকলকর্মী ও প্যারামেডিকরা। নগরের পুলিশ তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে চার জনের মৃত্যুর খবর জানিয়েছে।

ট্যাগ :

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস‍্য’ গ্রেফতার

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

প্রকাশিত : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮