ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মিলনায়তনে ২৩ জুন মঙ্গলবার সকাল ১১ ঘঠিকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়
ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ অধ্যক্ষ, জনাব মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট ড. মোশাররফ ফাউন্ডেশনের সদস্য সচিব ড. খন্দকার মারুফ হোসেন হোসেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ভালো রেজাল্ট ছাড়া বিকল্প নাই। নকল করান দিন শেষ নকল করে ভাল রেজাল্ট করা গেলেও ভাল চাকুরী ও ভাল প্রতিষ্ঠানে সুযোগ হয় না ।২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা। সফলতার জন্য পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই হোক তোমাদের সঙ্গী।

অনুষ্ঠানে ড. খন্দকার মারুফ বলেন, আসছে এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। শতভাগ নকলমুক্ত করতে পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে । এছাড়া পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকগণও নকল বন্ধে কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে। সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় অতীতের বিরাজমান দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার গুণগত মানের উন্নয়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটির সাবেক সফল সদস্য চলমান দাউদকান্দি পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম ।
এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সকল ছাত্র-ছাত্রী এবং অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাসহ সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ডিএস..
ইমরান মাসুদ 




















