০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সরকার গঠনে বিজয়ের দলকে সমর্থন দিচ্ছে কংগ্রেস

অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগম (টিভিকে)-কে সরকার গঠনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। সাম্প্রতিক নির্বাচনে টিভিকে’র বড় জয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা তামিলনাডুর রাজনীতিতে বড় পরিবর্তন এনেছে।

কংগ্রেসের সংসদ সদস্য শশিকান্ত সেন্টিল জানিয়েছেন, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাডু কংগ্রেসকে টিভিকে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে।

সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টিভিকে-কে সমর্থনের পক্ষে ছিলেন। তবে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন রাজ্য ইউনিটই এই সিদ্ধান্ত নিক।

জানা গেছে, কংগ্রেস বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় দুটি মন্ত্রী পদ আশা করছে। এ ছাড়া দলের শর্ত রয়েছে—টিভিকে যেন এনডিএ বা এর মিত্রদের সঙ্গে জোট না করে, যার মধ্যে এআইএডিএমকে-ও রয়েছে।

এই সমর্থনের ফলে তামিলনাড়ুতে দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের দ্বৈত রাজনৈতিক প্রভাব ভেঙে গেছে। কংগ্রেস-ডিএমকে জোটও কার্যত ভেঙে পড়েছে, যা আগে একাধিক নির্বাচনে বড় সাফল্য পেয়েছিল।

ডিএমকের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। দলের মুখপাত্র এ সারাভানান একে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন।

২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে কিছুটা কম। তবে কংগ্রেসের সমর্থনে তারা এখন সরকার গঠনের পথে এগোচ্ছে।

এদিকে বিজয় সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয় শুধু তার দলের নয়, বরং গণতন্ত্রের জয়।

সূত্র: এনডি

ডিএস./

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

সরকার গঠনে বিজয়ের দলকে সমর্থন দিচ্ছে কংগ্রেস

প্রকাশিত : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬