রাজধানীর বনশ্রীর আভিজাত হক রেস্টুরেন্ট টাওয়ারের ২য়তলায় শাহ্ কর্পোরেশনের ২৫ বছর পূর্তি, রজতজয়ন্তী, গৌরব ও ঐতিহ্য উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে মিলনমেলা২০২৬ অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজের কর্ণধার ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা মুনাওয়ার মিসবাহ মঈন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ শামসুল হক, চেয়ারম্যান, হক টাওয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ আলাউদ্দিন শাহ্, ব্যবস্থাপনা পরিচালক, শাহ্ কর্পোরেশন।বক্তারা শাহ্ কর্পোরেশনের ২৫ বছরের সাফল্য, অর্জন, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ ২৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা ও সেবার মান বজায় রেখে ব্যবসায়িক ক্ষেত্রে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক সহযোগী ওশুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। কেক কাটা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, “২৫ বছরের আস্থা, সাফল্য ও অগ্রযাত্রা শাহ্ কর্পোরেশনের সঙ্গে আগামী দিনের পথে” এই অঙ্গীকারকে ধারণ করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।

উল্লেখ্য, দেশের প্রথম সারির অন্যতম গাড়ী এবং আইপিএস ব্যাটারীর রহিমআফরোজ এর সাথে পার্টনারশীপ ডিলার শাহ্ কর্পোরশনের ২৫ বছর পথচলা পূর্তি উপলক্ষ্যে ২১ জুন ( সোমবার) রাত ৯ ঘটিকায় ঢাকার প্রাণকেন্দ্র বনশ্রীতে অভিজাত রেস্টুরেন্টে প্রায় ৫০০ (পাঁচশত) আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য মিলনমেলা। উক্ত মিলনমেলায় পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য আগত অতিথিদের ফুলেল সংবর্ধণা- সম্মনা স্মারক প্রদান- অতিথিদের পরিচয় ও বক্তব্য – কেক কাটা – স্মৃতিচারণ – আলোচনাসভা – সবশেষে রাতের ডিনার ছিল অন্যরকম এক আয়োজন।
ডিএস./
ইমরান মাসুদ 




















