০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে করেছে রামপুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মীর মোঃ মোশারফ খান (৪০)।রামপুরা থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ০২: ৫৫ ঘটিকায় রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্ট বিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

রামপুরা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্র্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

প্রকাশিত : ০১:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬