০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য’কে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ সাইদ (২৪) আকাশ (২৩) মোঃ ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬) কর্ণেল (১৯) মোঃ মাইন উদ্দিন (২১)মোঃ সিফাত ওরফে হিটার (২২) ও মোঃ নাহিদুল (২৫)।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় আদাবর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডে ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনাকালে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিন এর বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২ টি, মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১ টি এবং মোঃ সাইদ এর বিরুদ্ধে আদাবর থানায় ১ টি মামলা রয়েছে। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য’কে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

প্রকাশিত : ০৩:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬