০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে ৬ লক্ষ টাকা জরিমানা করলো বিএসটিআই

নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে বিএসটিআই-এর পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ব্যতীত নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ (ছয়) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আলমাস সুপার শপ-এ বিএসটিআই-এর পরীক্ষণ ও ছাড়পত্রবিহীন নিম্নমানের শিশু খাদ্য, যেমন: চকলেট, ফ্লেভার ড্রিংস, গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য এবং কসমেটিক বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউস-এর বিরুদ্ধে নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। বিএসটিআই’র পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মোঃ সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআই-এর কর্মকর্তা জনাব আহসান হাবিব খান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী বাজার তদারকি এবং মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের কেনাকাটার সময় বিএসটিআই-এর অনুমোদিত ও মানসম্মত পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে ৬ লক্ষ টাকা জরিমানা করলো বিএসটিআই

প্রকাশিত : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬