০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী ও এলাকাবাসীর সংঘর্ষ: প্রশাসক ও এমপির ওপর হামলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উত্তরা অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে।

বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ রোববার উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ময়লা অপসারণ ও অন্যান্য বিষয় নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সাথে স্থানীয় কয়েকজন বাসিন্দার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ডিএনসিসির মাননীয় প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের উপ-কমিশনারসহ (ডিসি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করার সময় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও উশৃঙ্খল লোক পরিচ্ছন্নতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে নতুন করে আক্রমণ চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উশৃঙ্খলকারীরা স্বয়ং ডিএনসিসি প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যের ওপরও অতর্কিত হামলা চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ট্যাগ :

খাল খনন শেষে প্রায় ৪৮ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী ও এলাকাবাসীর সংঘর্ষ: প্রশাসক ও এমপির ওপর হামলা

প্রকাশিত : ০৩:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬