০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পরিবেশ রক্ষায় বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বিএসএফআইসি’র জিয়া পরিষদের উদ্যোগ: মাননীয় প্রধানমন্ত্রীর ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবে সদর দপ্তরে বৃক্ষরোপণ ও সভা অনুষ্ঠিত

“বৃক্ষ রোপনে সাজাই দেশ- সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) এবং জিয়া পরিষদের উদ্যোগে এক যুগান্তকারী কর্মসূচির সূচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও প্রত্যক্ষ নির্দেশনায় আগামী ০৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও নিবিড় পরিচর্যার মাধ্যমে দেশব্যাপী ‘সবুজ বিপ্লব’ ঘটানোর এই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই বিশাল কর্মসূচির প্রথম পর্যায়ে ইতিমধ্যেই চিনিশিল্পের আওতাধীন এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গের ১৬টি জেলায় বিএসএফআইসি-এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এবং জিয়া পরিষদের উদ্যোগে মাঠপর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে পর্যায়ক্রমে প্রতিটি মিল এলাকাকে এই কর্মসূচির আওতায় এনে বৃক্ষরোপণ অব্যাহত রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০:০০ টায় বিএসএফআইসি’র সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি-এর মাননীয় চেয়ারম্যান (গ্রেড-২) জনাব মোঃ শামছুজ্জামান (সুরুজ)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) এবং যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) এবং যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, সংস্থার পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সংস্থার সিওপি শাহ্‌রীনা তানাজ, জিয়া পরিষদের সম্মানিত সভাপতি কৃষিবিদ মোঃ আবু রায়হান, সহ সভাপতি জনাব মোঃ নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ সরকার জুয়েল সহ বিএসএফআইসি’র সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিএসএফআইসির সম্মেলন কক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বিএসএফআইসি-এর মাননীয় চেয়ারম্যান (গ্রেড-২) বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে জিয়া পরিষদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে জিয়া পরিবারের স্মৃতিচারণ করেন এবং দেশ ও জাতির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সংস্থার পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু, পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগে দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আকুল আহ্বান জানানো হয়।

ডিএস./

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

পরিবেশ রক্ষায় বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ০৫:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬