ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে চলতি বছরের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
জুলাই মাসের মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতিও পেয়েছে মিরপুর মডেল থানা। এছাড়া মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান(পিপিএম) ডিএমপিতে যোগদানের পর থেকে উত্তরা পশ্চিম,গুলশান,হাজারীবাগ,বর্তমান মিরপুর মডেল থানায় দায়িত্বে থাকা নিজ থানাধীন এলাকায় অপরাধ নির্মূলে সফলতা নজির দেখিয়েছেন তার সুবাদে ডিএমপির টানা ১২ বার ডিএমপি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।
দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় হয়েছে বাড্ডা থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।
শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম হয়েছেন পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন ভাটারা থানার এসআই দেবাশীষ মন্ডল এবং তৃতীয় হয়েছেন পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস।
এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এএসআই নাজমুল ইসলাম এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই নাদের আলী।
এদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার। দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. শাহরিয়ার খান।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২ বার ডিএমপি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে হাফিজুর রহমান(পিপিএম) বলেন, জনগণের সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুনে বাডিয়ে দেয়। সে জন্য আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক ডিএমপি কমিশনার স্যার আমার ডিসি স্যার এবং আমার থানা কর্মরত সকল পুলিশ কর্মকর্তাদেরকে। তাদের সম্মিলিত প্রচেষ্ঠাতেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, সকলের ভালবাসা নিয়ে নব উদ্যমে আরও ভাল কাজ করে ডিএমপিতে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
ডিএস./
























