০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জেলা পরিষদের উদ্যোগে টাঙ্গাইল সদর ডাকবাংলো’র ভিত্তি প্রস্থর স্থাপন

জেলা পরিষদের অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে টাঙ্গাইল সদর ডাকবাংলো’র ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে৷ বুধবার দুপুরে শহরের থানা পাড়া এলাকায় এ ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এড. এসএম ওবায়দুল হক নাসির।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক শাহীন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ৷

জেলা পরিষদের প্রশাসক এড. এসএম ওবায়দুল হক নাসির জানান, এখানে আগে ডাকবাংলো ছিলো। সেটি পরিত্যাক্ত হওয়ায় এখানে মাদকসেবিদের আড্ডা ছিলো। অপর দিকে টাঙ্গাইলে বাইরে থেকে কোন গেস্ট আসলে তাদের ভালো কোন থাকার জায়গা ছিলো না। টাঙ্গাইলে রাজনৈতিক ও সরকারিসহ আগত বিভিন্ন অতিথিদের থাকার জন্য ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর করা হয়। টাঙ্গাইলের সার্বিত উন্নয়নের জন্য সকলের সহযোগিতা চান এসএম ওবায়দুল হক নাসির।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে দুই অভিযানে ২০৪ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

জেলা পরিষদের উদ্যোগে টাঙ্গাইল সদর ডাকবাংলো’র ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশিত : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬