বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।
নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
আলোচনা সভায় জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কর্মসূচিতে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পি ও মরিয়ম সেফা।
এছাড়া নওগাঁ সদর থানা মহিলা দলের সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ জেলার ১৪টি ইউনিটের নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
ডিএস./



















