দৈনিক বিজনেস বাংলাদেশ ডেমরা প্রতিনিধি মোঃ সালেহ আহমেদের পিতা এবং অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া… রাজিউন)।
গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) ভোর ৪টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই মরহুমের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার ও কর্মস্থলে গভীর শোকের ছায়া নেমে আসে।
মোঃ মিজানুর রহমান গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক বিজনেস বাংলাদেশ পরিবার।এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএস./

























