গ্রাবজো’র নতুন শাখার উদ্বোধন করলেন জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ। রাজধানী ঢাকার ধানমণ্ডি এক নাম্বার রোডে অবস্থিত গ্রাবজো’র দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয় সম্প্রতি (১৮ সেপ্টেম্বর সন্ধ্যায়।)

উপস্থিত অতিথিদের মাঝে গ্রাবজো’র অন্যতম পার্টনার তৌকির বলেন, এর আগে বিখ্যাত গীতিকার অনুরূপ আইচকে দিয়ে বসুন্ধরা এলাকায় গ্রাবজো’র প্রথম আউটলেট উদ্বোধন করিয়েছিলাম। সেই আউটলেট ভালো সাড়া ফেলায় ধানমণ্ডির গ্রাহকদের জন্য দ্বিতীয় আউটলেট চালু করেছি। সে হিসেবে উনি আমাদের জন্য সৌভাগ্যের প্রতীক। তাই এখানেও যেন ভালো বিক্রি হয় সেই দোয়া পেতেই অনুরূপ আইচকে নিয়ে এসেছি।
এ প্রসংগে অনুরূপ আইচ বলেন, গ্রাবজো’র উদ্যোক্তা ও পার্টনাররা সবাই বয়সে তরুণ। তারা আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। তাদের ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে এদের নতুন শাখা উদ্বোধন করেছি। আশাকরি, তারা সততার সাথে খাবারের ব্যাবসা পরিচালনা করবে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ডিএস./

























