খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের রেশন ২২ বস্তা গম জব্দ করা হয়েছে। এ সময় মা মনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী’র দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
পরে, মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ এর জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়।
এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.রাজিব সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি বস্তাসহ ব্যবসায়ী চাল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী’র দোকানে অভিযান পরিচালনা করে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিধিমালা, ২০২৪ এর ৬ ধারায় সরকারি চালের বস্তা সহ ২২ বস্তা গম জব্দ করা হয়েছে এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
ডিএস./






















