জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
সে সময় তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।
আসিফ আকবর গুলির ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী।তিনি আরও জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে।এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে, কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।
ডিএস./





















