ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে পর্দায় নানা রূপে দেখেছেন দর্শক। তবে এবার একটু ভিন্ন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। লাল রঙের ট্র্যাডিশনাল পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল—সব মিলিয়ে অচেনা এক লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে তার ছবিগুলো প্রকাশের পরই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। কেউ কেউ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আগুন’।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে লাল রঙের নকশা করা পোশাকের সঙ্গে গলায় রঙিন ওড়না, কানে বড় ঝুমকা আর হাতে চুড়ি পরতে দেখা যায় তাকে। পুরো সাজে ছিল ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক ফ্যাশনের মিশেল।
ছবিগুলোতে কখনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, কখনো বসে আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন অপু। তার এই ব্যতিক্রমী ফটোশুট মুহূর্তেই নজর কাড়ে অনুসারীদের।
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন ‘আগুন’। আবার কেউ কেউ তার এই লুকের সঙ্গে বলিউড অভিনেত্রীদের স্টাইলের তুলনা করেছেন।

তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও আলাদা করে নজর কেড়েছেন অপু। নিজের জীবনদর্শন তুলে ধরে তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব অপু বিশ্বাস। মাঝেমধ্যেই নতুন সাজ ও ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। এবার রয়্যাল এনফিল্ডের সঙ্গে তার ব্যতিক্রমী উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে এই চিত্রনায়িকাকে।
_Rs_



















