০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
পদ্মায় ১৪ কেজির বাগাড়

‘ভাগ্য ভালো হলেই এমন মাছ পাওয়া যায়’

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে চুন্নুর জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের বাগাড় মাছ। মাছটির দাম ধরা হয়েছে ১৫ হাজার টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরের দিকে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়ায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

চুন্নু বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে যাই। সেখানে নদীতে জাল ফেলে বসে ছিলাম। পরে হঠাৎ জালে টান লাগলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলতেই দেখি বিশাল এক বাগাড়! এত বড় মাছ পেয়ে সত্যি খুব ভালো লাগছে।

স্থানীয় জেলেরা বলেন, নদীতে মাছ এমনিতেই কমে গেছে। তার ওপর এত বড় মাছ সবসময় জালে ধরা পড়ে না। ভাগ্য ভালো হলেই এমন মাছ পাওয়া যায়।

রাজবাড়ী সদর উপজেলার মাছ ব্যবসায়ী জিলাল মন্ডল বলেন, শুক্রবার ভোরে আমার আড়তে মাছটি নিয়ে আসলে নিলামের মাধ্যমে প্রতি কেজি বাগাড় মাছ ১ হাজার ৫০ টাকা দরে চুন্নুর কাছ থেকে কিনেছি। পরে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

পদ্মায় ১৪ কেজির বাগাড়

‘ভাগ্য ভালো হলেই এমন মাছ পাওয়া যায়’

প্রকাশিত : ০২:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬