জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পাবনায় বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতা ডা. আহমেদ মোস্তফা নোমানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পাবনা শহরের শালগাড়িয়া গোডাউন মোড় এলাকা থেকে র্যালিটি শুরু হয়। এতে বিভিন্ন পেশাজীবী, ছাত্রদল, যুবদল ও সাধারণ নেতাকর্মীসহ শত শত মানুষ অংশ নেন। হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং নানা ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন চারপাশ। পরে র্যালিটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়ক হয়ে গোপালপুর জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ড্যাব নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, তা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ডিএস./





















