সিরাজগঞ্জের শাহজাদপুরে উল্লাপাড়া হতে শাহজাদপুরের উপর দিয়ে কাশিনাথপুর পর্যন্ত রেললাইনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে পৌর এলাকার মনিরামপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি এবং শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির যুগ্ম সমন্বয়ক আল-আমিনের সঞ্চাচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির সম্বনয়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন পরিকল্পনা কমিটির সদস্য সচিব ভিপি কে.এম.এ ওয়ারেছ রুবেল, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, রংধনু কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো: শাহিন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত প্রমুখ।
এসময় বক্তরা বলেন,তাঁত সমৃদ্ধ শাহজাদপুর বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন উপজেলা।এই উপজেলায় রয়েছে বাঘাবাড়ী নৌবন্দর সর্বপরি এখানে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রীরা এসে পড়াশুনা করেন। তারা আরও বলেন উন্নত জনপদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অপরিহার্য ব্যাপার। তাই উপযোগিতার বিবেচনায় শাহজাদপুরে রেললাইন স্থাপিত হওয়া সময়ের দাবী এবং খুবই জরুরী। শাহজাদপুরের গণ মানুষের ভোটে নির্বাচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষন করেন। যদি জরুরী ভিত্তিতে রেললাইন স্থাপন না হলে আগামীতে রগুড়া- নগরবাড়ি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন করবেন বলে জানান বক্তারা।
ডিএস./





















