০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনটি। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা। পরে বগির ভেতরে আগুন জ্বলতে দেখলে স্টেশনে থাকা লোকজন ও স্থানীয় মসজিদের মুসল্লিদের সহায়তায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ট্রেনের ‘ঢ’ নম্বর বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর—মোট চারটি আসন পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেনের সময়সূচিও স্বাভাবিক ছিল।

এদিকে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানিয়েছেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি, তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার রাতে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাজ্জাদুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বাসাবাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য মো. সাজ্জাদুল হাসান ছাড়াও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ স্থানীয় নেতৃবৃন্দের বাসাবাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়।

এ ঘটনায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, তার বাসায় তিনবার হামলা হয়েছে এবং এবার সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। স্টিল আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা, থালা-বাটি, কাপড়চোপড়, সৌখিন জিনিসপত্র, ফ্রিজে রাখা মাছ-মাংস এবং টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও বাথরুমের কমোড পর্যন্ত ভেঙে লুটপাট করা হয়েছে। তিনি এটিকে ‘অশনি সংকেত’ ও অশুভ লক্ষণ বলে উল্লেখ করেন।

এ বিষয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন সাংবাদিকদের জানান, কে বা কারা বাসার গেটে সামান্যতম হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

নেত্রকোণায় হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশিত : ০২:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬