০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপ-পরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।

অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করেন, পাসপোর্ট করতে গিয়ে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেন তারা।

সেবাপ্রার্থীদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।

এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে যেসব তথ্য ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ অফিসে কোনো ধরনের অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তবে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

প্রকাশিত : ০২:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬