০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

উড়ার আগে বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

ছিনতাইয়ের হুমকির পর কলকাতা বিমানবন্দরে তল্লাশির মুখে এয়ার ইন্ডিয়ার বিমান।

ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের আগে ছিনতাইয়ের হুমকি পাওয়ায় মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনায় কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি জানার পরপরই পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষে খবর দেন।

পরে বিমানটিকে আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয়। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা বিমানে তল্লাশি শুরু করেন। কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কে বা কারা এই হুমকির বার্তা লিখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। এ জন্য বিমানবন্দর ও বিমানের ভেতরের নিরাপত্তা ক্যামেরার দৃশ্যও পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

উড়ার আগে বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

প্রকাশিত : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬