০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাবনা এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ১৮ নতুন কোচ

ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি প্রায় শেষ। এ রুটে চলাচলের জন্য ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচের কারিগরি পরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল শেষে সেগুলো রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে কোচগুলো পাকশী বিভাগের প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর এই কোচ দিয়েই ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন ও বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিঅ্যান্ডডব্লিউ-২) এবং ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়। সেখানে কোচগুলোর বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিংয়ের কাজ করা হয়। সব ধরনের পরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে কোচগুলোর পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়।

ওই পরীক্ষামূলক ট্রায়াল রানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল শেষে একই দিন পঞ্চগড় থেকে কোচগুলো আবার সৈয়দপুর রেলওয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তারা ট্রায়াল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে তৈরি এসব কোচে যাত্রী নিরাপত্তা ও ভ্রমণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং ব্যবস্থা। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় একটি কোচ অন্যটির ওপর উঠে যাওয়ার ঝুঁকি কমবে।

এ ছাড়া পুরোনো স্ক্রু কাপলিংয়ের পরিবর্তে ব্যবহার করা হয়েছে উন্নত সিবিসি কাপলিং। এতে ট্রেন চলাচলের সময় কোচের ঝাঁকুনি কম হবে, যাত্রীরাও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।

নতুন কোচগুলোতে শিশুদের নিয়ে ভ্রমণকারী যাত্রীদের জন্য রাখা হয়েছে আলাদা বেবি কেয়ার রুম। পাশাপাশি রয়েছে নামাজ আদায়ের জন্য প্রার্থনাকক্ষ। বাংলাদেশের রেলপথের বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামোও শক্তিশালী করা হয়েছে।

আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জার পাশাপাশি কোচগুলোর আসনে রয়েছে ফোল্ডিং সুবিধা। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য রাখা হয়েছে প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেমও।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

কালিহাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

পাবনা এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ১৮ নতুন কোচ

প্রকাশিত : ০২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬