১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাঁঠালবাগে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানীর কাঁঠালবাগের কলাবাগানে কাঞ্চন টাওয়ার নামে ১০ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ইউনিট পৌঁছানোর আগেই আগুনে দগ্ধ হন তিনজন। স্থানীয়ভাবে তাদের হাসপাতালে পাঠানো হয়।

পরে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কাঁঠালবাগে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৩

প্রকাশিত : ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬