ফরিদপুরে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ারগুলো তুলে দেন তিনি। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিএস,./
























