০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় থাকা আপত্তিগুলো পর্যালোচনার তথ‌্য দি‌য়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তি‌নি ব‌লেন, আইনের বিভিন্ন ধারা নি‌য়ে অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে তা জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) সমন্বয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে।

আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে জানিয়ে আসাদুজ্জামান বলেন, অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে তা জমা দিতে বলা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন। সেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট নেওয়া হয়েছে। আলোচনার জন্য আইনটির খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারেন।

কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কীভাবে আসছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

আইনের ধারাগুলোর সংজ্ঞা আরও স্পষ্ট করা হবে কি না জান‌তে চাই‌লে বলেন, আকাশের যত তারা আইনের তত ধারা। যত ইলাবোরেটই করি না কেন তার কোন না কোন একটা পজেটিভ নেগেটিভ দিক আসবে। আমরা চেষ্টা করছি সংজ্ঞাগুলোকে স্পষ্ট করা। এখানে ইলাবোরেটের প্রশ্ন না, প্রশ্নটা হলো স্পষ্ট করা, দুর্বোদ্ধতা দূর করা। আমরা সেই চেষ্টায় আছি এবং করব।

পরামর্শ সভায় আইনের ধারাগুলোর ম‌ধ্যে কিছু কিছু ধারা নি‌য়ে বি‌দে‌শি কূটনী‌তিক‌রা প্রশংসা ক‌রে‌ছে ব‌লে জানান আইনমন্ত্রী। তি‌নি ব‌লেন, ওরা অনেকগুলো ধারাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওদের দুই একটা রিকমেন্ডেশন ছিল। তারা নাগরিক অধিকার নাগরিক অধিকার রক্ষার্থে আমাদের উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করেছে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

প্রকাশিত : ০২:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬