১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দেশত্যাগের গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর চিকিৎসার প্রয়োজনে বিদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে রাউজান উপজেলা বিএনপি। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ।

এক যৌথ প্রতিবাদলিপিতে তাঁরা বলেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চিকিৎসার প্রয়োজনে নিয়মিত দেশের বাইরে যাতায়াত করেন। তাঁর বিদেশ সফর নতুন কোনো বিষয় নয়, বরং চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনেই তিনি বিভিন্ন সময়ে বিদেশে যান। অথচ তাঁর চিকিৎসার জন্য বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দেশ ছেড়ে পালিয়ে গেছেন’ বলে অপপ্রচার চালাচ্ছে। চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়া এবং রাজনৈতিক কিংবা অন্য কোনো কারণে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এই দুই বিষয়কে এক করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রাজনৈতিক হীনমন্যতা ও দায়িত্বজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত চিকিৎসার বিষয়কে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সমালোচনা কিংবা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেসবের আড়ালে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিদেশ সফর নিয়ে যাঁরা অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা বাস্তব তথ্য যাচাই না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন বলে দাবি করেন নেতারা।

চৌধুরী পরিবারের রাজনৈতিক ইতিহাস, সাহসিকতা ও আত্মত্যাগের প্রসঙ্গ তুলে প্রতিবাদলিপিতে বলা হয়, এই পরিবারের সন্তানদের অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চাইলে আপসের পথ বেছে নিতে পারতেন, কিন্তু তিনি নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন ও অবস্থান রাউজানের মানুষের কাছে সুপরিচিত। সেই পরিবারের সন্তান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অপপ্রচার রাউজানের মানুষ বিশ্বাস করবে না বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

যৌথ বিবৃতিতে আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ আরও উল্লেখ করেন, চৌধুরী পরিবারের সঙ্গে রাউজানের মানুষের সম্পর্ক দীর্ঘদিনের, যা কেবল রাজনৈতিক সম্পর্ক নয়; বরং ভালোবাসা, আস্থা ও আত্মিক বন্ধনের সম্পর্ক। বিগত ১৫ বছর ফজলে করিম জুনুর শাসনামলে নানা নির্যাতন-নিপীড়ন, রাজনৈতিক প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও রাউজানের মানুষ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তথা চৌধুরী পরিবারকে ভুলে যায়নি। দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে থাকলেও জনগণের সঙ্গে তাঁদের সম্পর্ক অটুট রয়েছে বলে দাবি করেন তাঁরা। এই সম্পর্ককে কোনো অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির দেওয়া সাম্প্রতিক অডিও বার্তা প্রসঙ্গে তাঁরা বলেন, ওই বার্তাটি ছিল রাউজানের মানুষের জানমাল, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেওয়া সতর্কতামূলক নির্দেশনা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা, গুপ্ত হামলা, অগ্নিসংযোগ এবং জনগণের সম্পদ ধ্বংসের অপচেষ্টা সম্পর্কে নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা রাখার উদ্দেশ্যেই তাঁর এই বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করেন নেতারা।

তাঁদের অভিযোগ, ওই অডিও বার্তার বক্তব্য ও উদ্দেশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। একটি সতর্কতামূলক বার্তাকে বিকৃতভাবে প্রচার করে জনমনে আতঙ্ক, বিভ্রান্তি ও ভুল ধারণা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বক্তব্য বা বার্তার সঠিক প্রেক্ষাপট বিবেচনা না করে আংশিক তথ্য প্রচার করা হলে তা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও তাঁরা মন্তব্য করেন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ। একজন রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনা হতে হবে তথ্যনির্ভর, যুক্তিসংগত ও দায়িত্বশীল। মিথ্যা তথ্য প্রচার, অপপ্রচার এবং ব্যক্তিগত চিকিৎসার বিষয়কে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্টদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।

শেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে নেতারা বলেন, আল্লাহ যেন তাঁদের প্রিয় নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপিকে সুস্থতা, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করেন। তিনি যেন আজীবন রাউজানের মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করতে পারেন এবং জনগণের সেবা করার তৌফ ও সামর্থ্য দান করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়

চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দেশত্যাগের গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬