০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্যালন ডি’অর? আই ডোন্ট কেয়ার: বেলিংহ্যাম

এবারের ব্যালন ডি’অর জয় করেছেন জুদ বেলিংহ্যামের জাতীয় দলের সতীর্থ হ্যারি কেইন। বেলিংহ্যাম ৩০ জনের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত সেরা দশেও থাকতে পারেননি। যেটা নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “ব্যালন ডি’অরের এবারের আসরে সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় জুদ বেলিংহামের জায়গা না পাওয়াটা ছিল একটা ‘কেলেঙ্কারি’।”

চ্যাম্পিয়ন্স লিগে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হারানোর পথে দারুণ ভলিতে দুর্দান্ত এক গোল করেছিলেন বেলিংহ্যাম। ক্লাবের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ গোল। আরও একটি গোলের ছিলেন যোগানদাতা। এরপরই আলোচনায় আসে বর্তমান সময়ের সেরা মিডফিল্ডার বেলিংহ্যাম কি না। এমনকি, ব্যালন ডি’অর জয় কিংবা সংক্ষিপ্ত তালিকায় তার না থাকা নিয়েও পূনরায় আলোচনা শুরু হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে জুদ বেলিংহ্যাম নিজেই জানিয়েছেন, ব্যালন ডি’অর জয়ের কোনো আগ্রহ নেই তার। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলের হয়ে শিরোপা জেতাকেই বেশি গুরুত্ব দেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। তার কাছে চ্যাম্পিয়নস লিগ কিংবা লিগ শিরোপা জয়ের আনন্দই বড়, বিশ্বের সেরা ফুটবলার হওয়ার স্বীকৃতি নয়।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। তবে ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইনের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন না তিনি। বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, ‘ব্যালন ডি’অর? আই ডোন্ট কেয়ার। সত্যি বলতে, এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি দলের হয়ে অনেক শিরোপা জিততে চাই- চ্যাম্পিয়নস লিগ, লিগ শিরোপা।’

ব্যক্তিগত পুরস্কার নিয়ে কেন ভাবেন না, সেটিও ব্যাখ্যা করেছেন বেলিংহাম। তার মতে, ব্যালন ডি’অর সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয় এবং এটি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি করা হয়। কিন্তু তার কাছে দলের সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বেলিংহাম বলেন, ‘ব্যালন ডি’অর এমন একটি বিষয়, যেখানে আপনারা সাংবাদিকরা ভোট দেন এবং কিছুটা উত্তেজনা তৈরি করেন। কিন্তু আমার কাছে দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ।’

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন কি না, এমন প্রশ্নেও খুব বেশি উচ্ছ্বাস দেখাননি বেলিংহাম। তার মনোযোগ এখন পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে। অতীতের পারফরম্যান্স কিংবা বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার আলোচনা তাকে খুব একটা ভাবায় না।

বেলিংহামের ভাষায়, ‘সত্যি বলতে, আমি ঠিক জানি না। আমার মানসিকতা মূলত পরের ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার ওপর নির্ভর করে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আপনি কেবল আপনার পরবর্তী ম্যাচের পারফরম্যান্স দিয়েই বিচারিত হন। আগের ম্যাচে কী করেছেন, সেটি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়- এমনকি এইমাত্র শেষ হওয়া ম্যাচটিও নয়। এসব ভালো, আপনাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। কিন্তু এখন আমার মনোযোগ বদলে পরের ম্যাচের প্রস্তুতিতে দিতে হবে।’

নিজের সেরা ফর্মে থাকা কিংবা বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতি নিয়েও তাঁর আগ্রহ নেই। বেলিংহাম বলেন, ‘নিজের সেরা ফর্মে আছি কি না, কিংবা বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া- এসব আমার কাছে কোনো অর্থ বহন করে না।’

সাম্প্রতিক সময়ে ভালো খেলার পেছনে কোচ হোসে মরিনহো এবং সতীর্থদের অবদানও স্বীকার করেছেন বেলিংহাম। নিজের পারফরম্যান্সের কৃতিত্ব এককভাবে নিতে চান না তিনি। বরং দলের কাছ থেকে পাওয়া সহযোগিতাকেই এগিয়ে রেখেছেন।

বেলিংহাম বলেন, ‘মরিনহো। ব্যস, এটুকুই। আমি ফুটবলটা খুব উপভোগ করছি। কোচ, তার স্টাফদের আমি ভালোবাসি। আমার সতীর্থরাও আমাকে অনেক সাহায্য করে।’

নিজের ভালো খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি যোগ করেন, ‘আমি ভালো খেলছি, কারণ আমার চারপাশে অনেকের সহযোগিতা পাচ্ছি।’

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

ব্যালন ডি’অর? আই ডোন্ট কেয়ার: বেলিংহ্যাম

প্রকাশিত : ০২:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬