০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির ওপর আরও গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি সচিবালয়ের নিজ অফিস কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। এসব উদ্যোগ প্রাণিসম্পদ খাতের বিকাশ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকগঞ্জ জেলার প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে গবাদিপশু, হাস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেন শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০২:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬