‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দাউদকান্দি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। দাউদকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দাউদকান্দি পৌরসভার প্রশাসক ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা , উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা , সমাজসেবা কর্মকর্তা , উপজেলা মৎস্য কর্মকর্তা , উপজেলা সমবায় কর্মকর্তা , উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা , স্থাণীয় খামারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারিসহ গণ্যমান্য ও সাংবাদিকবৃন্দ ।
র্যালি শেষে আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এমন আয়োজন প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও খামারিদের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ডিএস./




















