০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯৪ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ শিশু।

মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স ৭ মাস। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। গত ২৭ নভেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের মৃত্যু সনদে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে হামের সন্দেহজনক সংক্রমণের সঙ্গে মস্তিষ্কের প্রদাহ উল্লেখ করা হয়েছে।

অন্য শিশুটির বয়স ১০ মাস। সে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। গত ২২ নভেম্বর বিকেল ৭টা ২০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর সকাল ৮টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যু সনদে হামের সন্দেহজনক সংক্রমণের সঙ্গে গুরুতর নিউমোনিয়া উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৩ শিশু। এ সময়ে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ শিশু। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৯৪ শিশু। বর্তমানে ভর্তি রয়েছে ১৬৪ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে ১৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এবং দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৪ শিশু চিকিৎসাধীন।

_Rs_

জনপ্রিয়

কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩০০ কোটি টাকার প্রকল্প ও ভাতা কর্মসূচির উদ্বোধন, প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাল জেলা বিএনপি

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০২:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬