০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩০০ কোটি টাকার প্রকল্প ও ভাতা কর্মসূচির উদ্বোধন, প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাল জেলা বিএনপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে জেলার সার্বিক প্রস্তুতি, কর্মসূচি ও প্রত্যাশার কথা জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়নে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, সফরের শুরুতে প্রধানমন্ত্রী কুষ্টিয়া চৌরাস্তা ঈদগাহ ময়দান সংলগ্ন একটি খালে ১৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখানে সমবেত জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

এরপর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। সেখানে বর্তমান সরকারের চালু করা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুষ্টিয়াসহ দেশের ৬৪টি উপজেলায় একযোগে অনলাইনে নিবন্ধিত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই কর্মসূচি উদ্বোধন করা হবে। স্টেডিয়ামে প্রায় এক হাজার সুবিধাভোগী, কৃষক এবং ইমাম-মুয়াজ্জিন উপস্থিত থাকবেন এবং প্রতীকীভাবে পাঁচজন করে সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড গ্রহণ করবেন।

সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে ও সমাজকল্যাণ সচিবের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জাকির হোসেন সরকার উল্লেখ করেন, কুষ্টিয়ার বিরোধী দলীয় তিনজন সংসদ সদস্যকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে এবং প্রয়োজনে তাদের মঞ্চে আসন গ্রহণ ও বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হতে পারে।

সফর সফল করতে জেলার ১১টি ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব। সদর উপজেলাসহ প্রতিটি ইউনিটে মাইকিং, মিছিল ও পোস্টারিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আগামী ২ তারিখের এই অনুষ্ঠানে স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

অতীতে সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন কুষ্টিয়ায় এলেও কথা বলার সুযোগ না পাওয়ার প্রসঙ্গ টেনে জাকির হোসেন সরকার জানান, এবার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাছে কুষ্টিয়ার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন চাহিদাগুলো তুলে ধরা হয়েছে।

কাগজে-কলমে চালু থাকলেও বাস্তবে যন্ত্রপাতিহীন অবস্থায় বিটিএমসি লিকুইডেশন সেলে থাকা ঐতিহ্যবাহী মোহিনী মিলকে পুনরায় বিটিএমসিতে ফিরিয়ে এনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া সুতি মিল, রেনউইক যজ্ঞেশ্বর এবং কুমারখালীর তাঁত বোর্ডের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিস সেন্টারসহ জেলার বন্ধ ও রুগ্ন প্রতিষ্ঠানগুলো সচলের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

কুষ্টিয়া শহরের একমাত্র প্রধান সড়ক এনএস রোডের ওপর ট্রেন চলাচলের সময় ক্রসিংয়ে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয়। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এড়াতে বাইপাসের পরিবর্তে শহরের রেললাইনটিকে এলিভেটেড (উড়াল) করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে শহর যানজটমুক্ত হওয়ার পাশাপাশি এলিভেটেড রেললাইনের নিচ দিয়ে এনএস রোডের সমান্তরাল আরেকটি বিকল্প সড়ক তৈরি সম্ভব হবে।

পার্শ্ববর্তী পাবনা ও যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও কুষ্টিয়ার আশেপাশে কোনো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কুষ্টিয়া শহর বা এর আশেপাশে একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়েছে।

জাকির হোসেন সরকার জানান, এসব যৌক্তিক প্রস্তাবনা দেখে প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে আগের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং পর্যায়ক্রমে সবগুলো দাবি বিবেচনা ও বাস্তবায়নের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, কোষের সাহস থাকলে সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন এবং জেলা ছাত্রদলের সভাপতি তসলিম নিশাত প্রমুখ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০৫:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬