০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

এসকে সিনহা মনগড়া কথা লিখছেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক হওয়ার অন্তর্জ্বালা থেকেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মনগড়া বই লিখেছেন। এসব কথা আগে বলেননি কেন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যখন কেউ ক্ষমতায় থাকে না তখন তারা অন্তর্জ্বালা, বেদনা থেকে অনেক কথা বলেন। এখন তিনি (এসকে সিনহা) যা বলছেন, তা প্রধান বিচারপতি থাকা অবস্থায় কেন তা ছিল না? বিদায় নিয়ে কেন পুরনো কথা নতুন করে যা খুশি তাই বলছেন?

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় না থাকার অন্তর্জ্বালা মেটানোর জন্য তিনি (সিনহা) এসব বলছেন। তার মন্তব্যে মাথা ঘামাবে না সরকার। উনি যে ভুতুড়ে কিছু কথা বলছেন এটা আমাদের দেশের মানুষকে বিশ্বাস করতে হবে এটা আমি মনে করি না। এর কোন যৌক্তিক বাস্তবতা নেই।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি দেশে-বিদেশে নাশকতার ষড়যন্ত্র করছে। সরকার নামানোর চক্রান্ত করছে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এসকে সিনহা মনগড়া কথা লিখছেন: কাদের

প্রকাশিত : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮