১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দ্বিতীয় দিনের মতো লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

বগুড়া-লালমনিরহাট রুটে সোনাতলায় দেবে যাওয়া রেলসেতুর মেরামত কাজ শনিবার সারা রাতেও শেষ করতে পারেনি রেলের প্রকৌশল বিভাগ। মেরামত কাজ শেষ না হওয়ায় রবিবার দ্বিতীয় দিনের মত বগুড়া-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের প্রকৌশল শাখার কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যার আগে মেরামত কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেরামত কাজ তদারকি করছেন।

বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, অতি বৃষ্টির কারণে জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চকচকিয়া সেতুর একটি পিলার শনিবার সকালে দেবে যায়। ফলে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তনগর দু’টি ট্রেন আটকে পড়ে। পরে সেগুলোকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়। তবে লোকাল এবং মেইল ট্রেন চলাচল এখনও বন্ধ রাখা হয়েছে।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের গাইবান্ধার বামনডাঙ্গা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আফজাল হোসেন রবিবার জানান, দেবে যাওয়া সেতুর পিলার মেরামতের জন্য লোহার ক্লিপ ও বালু ঘটনাস্থলে আনা হয়েছে এবং মেরামত কাজও শুরু হয়েছে। মেরামত কাজ তদারকির জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মজিবর রহমান, প্রধান প্রকৌশলী রমজান আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলেই অবস্থান করছেন। তিনি বলেন, ‘বিরামহীনভাবে কাজ চলছে। তবে স্রোত বেশি থাকায় এবং মাটি খুব নরম হওয়ায় সময় বেশি লাগছে। সন্ধ্যা নাগাদ মেরামত কাজ সম্পন্ন হতে পারে।’

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, সেতু মেরামত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কখন ট্রেন চলাচল শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা বলা যাচ্ছে না। তবে আমরা যে খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে আজকেও (রবিবার) সারাদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার পর হয়তো বলা যাবে কখন টেন চলাচল শুরু হবে।’

ট্যাগ :
জনপ্রিয়

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

দ্বিতীয় দিনের মতো লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ০১:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮