১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মাহমুদুল্লাহ-ইমরুলের ব্যাটে আফগানদের টার্গেট ২৫০ রান

এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে মাহুমুদুল্লাহ ও ইমরুল কায়েসের ব্যাটে ভর করে ২৫০ রানের বড় টার্গেট দিয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ দলের পক্ষে সর্বেোচ্চ ৭৪ রান করেন। এছাড়া অপরাজিত ৭২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। এই দুজনের ১২৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি খুঁজে পায় টাইগাররা। আফগানদের পক্ষে ৫৪ রানে ৩ উইকেট পেয়েছেন আফতাব আলম।

এরআগে আরো একবার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। ৮৭ রানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান। ওপেনার নাজমুল ইসলাম শান্ত আরো একবার ব্যর্থ হয়েছেন নিজেকে প্রমাণ করতে। তিনি যখন আফতাবের বলে নিজের ৬ রানে ফিরে যান দলের রান তখন ৫ ওভারে ১৬।

এর পরের ওভারে দলীয় ১৮ রানে ফিরে যান মোহাম্মদ মিথুন। সাকিব কিংবা ইমরুলকে অনডাউনে না নামিয়ে এ ম্যাচে নামিয়ে দেওয়া হয় মিথুনকে। মুজিবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর লিটন ও মুশফিকের জুটিতে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। রশিদের স্পিনে ভেঙ্গে যায় তাদের ৬৩ রানের জুটি। ৪১ রান করেছেন লিটন।

এরপর সাকিব নেমেই হয়েছেন রান আউট। শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। একটু পর একই ভুল করে বসেন মুশফিক। দলীয় ৮৭ রানের মাথায় অনর্থক রান নিতে গিয়ে নিজের উইকেট উপহার দেন আফগানদের। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। এরপর মাহমুদুল্লাহ ও ইমরুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৯ রান সংগ্রহ বাংলাদেশ।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

মাহমুদুল্লাহ-ইমরুলের ব্যাটে আফগানদের টার্গেট ২৫০ রান

প্রকাশিত : ০৯:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮