০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

২ উইকেটে ১২৮ রান বাংলাদেশের

লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে দারুণ সুচণা এনে দেন এই ওপেনার। এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৮ রান। ওভার ২৩।

এশিয়া কাপের আগের ম্যাচগুলোতে বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ হয়। কোনো ম্যাচেই তারা ভালো করতে পারেনি। তাই ফাইনালে ওপেনিংয়ে বড় ধরণের পরিবর্তন আনেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। যা কাজে লেগে যায়।

লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে নামানো হয়। যেখানে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। তিনি ৭২ বলে ৯১ রান করেন। আর ৩২ রান করে রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দেন মিরাজ। এরপর ব্যাটিংয়ে এসে ২ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে।

বিবি/এসআর

ট্যাগ :

২ উইকেটে ১২৮ রান বাংলাদেশের

প্রকাশিত : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮