লিটন দাশ ১২১ রান করে বিতর্কিতভাবে আউট হয়ে সাজঘরে ফেরার পর ধুঁকতে থাকে বাংলাদেশ। পরে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
শেষাবধি ২২২ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য ২২৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে ভারত। ইতোমধ্যেই তাদের দুই উইকেটের পতন ঘটেছে।
১১ ওভার দুই বলে ৫৯ করেছে ভারত। বর্তমানে রহিত শর্মা এবং দিনেশ কার্তিক উইকেটে আছেন। অন্যদিকে সাকিব আল হাসান আজ খেলছেন না।
সে ক্ষেত্রে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, রাইডু ও ধোনির মত বিশ্বমানের ব্যাটসম্যানদের পথের কাঁটা হয়ে দাঁড়ানো দরকার মোস্তাফিজের। তার ম্যাচ জেতানোর ক্ষমতাও রয়েছে। তার একটি দুর্দান্ত ও বিধ্বংসী স্পেল ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তিনি তো আসলে কাটার মাস্টার।
এই মাষ্টারের বোলিংয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। মোস্তাফিজ ভালো বল করে ভারতীয় ব্যাটসম্যানদের স্বচ্ছন্দ, সাবলীল উইলোবাজির পথে বাঁধার পাশাপাশি সে দেশের ব্যাটসম্যানদের ইচ্ছেমত শটস খেলা থেকে বিরত রাখতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে যথেষ্ঠ।
মোস্তাফিজ বল হাতে আগুন ঝরাতে না পারলে বাংলাদেশের জেতা কঠিন হবে। তাই আজকের ফাইনালে কাটার মাস্টারও অনেক বড় নির্ভরতা। আশার প্রদীপ তিনিই।
বিবি/এসআর














