বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ডিএসসিসির নগর ভবনের ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে দোয়া মাহফিলে ওয়ার্ড কাউন্সিলর, কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন।
পাশাপাশি বক্তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।























