১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

নভেম্বরে তফসিল ও নির্বাচনকালীন সরকার: কাদের

নভেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এখন সময় আছে এক মাস। এই সময়ে বিএনপি বা সহযোগিরা ঐক্য প্রক্রিয়া বা ঐক্য ফ্রন্ট যে দাবিই করুক না কেন, সে অনুযায়ী সরকার গঠন সংবিধান সম্মত হবে না।

তিনি বলেন, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনো দরকার নেই। তাদের (বিএনপি) প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন।

দেশে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশেষ সরকারের প্রয়োজন। এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, নভেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।

বিবি/ইএম

ট্যাগ :

নভেম্বরে তফসিল ও নির্বাচনকালীন সরকার: কাদের

প্রকাশিত : ০৫:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮