বাগেরহাটের শরণখোলায় ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শিরোনামে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে র্যালি শুরু হয়। শোভাযাত্রা উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন স্থানীয়ভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমদ্দার, থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার সরকার, কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমূখ।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় অংশগ্রহনকারী সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩৫টি স্টলে বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।




















