০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রামে দেয়াল চাপায় একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউয়ের রহমাননগর এলাকায় সীমানা দেয়াল চাপা পড়ে নুরুন্নবী লালটু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নুরুনন্নবী গাইবান্ধা জেলার লাল মিয়ার ছেলে। তিনি হিলভিউয়ের রহমান নগর এলাকায় বস্তিতে বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ১টার দিকে বৃহত আকৃতির একটি গাছ সীমানা দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালটি ঘরের উপর ভেঙ্গে পড়লে নিচে চাপা মারা যান নুরুন্নবী। শনিবার রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামে দেয়াল চাপায় একজনের মৃত্যু

প্রকাশিত : ১১:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮