১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

নীতিবানরাই খুনি-দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছে: প্রধানমন্ত্রী

নীতি কথা বলেন- অথচ নীতিবানরাই খুনি ও দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছে।

রোববার বিকালে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে যারা খুন করেছিল সেই খুনি মোশতাকদের পুনর্বাসন করেছিল জিয়াউর রহমান। আর ২১ আগস্ট আমাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে হামলা করেছিল খালেদা জিয়া। আইভি রহমানসহ অনেককে তারা খুন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গেও বিএনপি-জামায়াত জড়িত ছিল। না হলে এমনিতে খালেদা জিয়া ১২টার দিকে ঘুম থেকে ওঠেন আর ওইদিন তিনি ভোরেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আন্ডারগ্রাউন্ডে চলে যান। এতেই প্রমাণিত তিনি ওই ঘটনায় জড়িত।

বিডিআর বিদ্রোহে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দলের সভাপতি বলেন, এ ঘটনায় ৫৭ সেনা অফিসারের মধ্যে ৩৩জনই আওয়ামী পরিবারের সঙ্গে জড়িত।

শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভা পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মাদারীপুর-১ আসনের এমপি নূরে আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন ।

বিবি / ইএম

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

নীতিবানরাই খুনি-দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮