০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্বর্ণপদক লাভ

গাজীপুর-কাপাসিয়ার কৃতি সন্তান কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে জেনারেল ওসমানী শাইনিং পার্সোনালিটি গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছেন।

গত ৮ অক্টোবর সোমবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে (২য় তলা) আলোর ভূবন মানব কল্যাণ সংস্থা কর্তৃক মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং শিক্ষা, চিকিৎসা, সাহিত্য, সমাজ সেবা, শিল্প উদ্যোক্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রায় ২০ জনের মতো গুণীকে জেনারেল ওসমানী শাইনিং পার্সোনালিটি গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৮ প্রদান করা হয়।

স্বর্ণপদক প্রদান উপলক্ষে আলোর ভূবন মানব কল্যাণ সংস্থা “মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। ভেজাল, মাদক ও দূর্নীতি বিরোধী আন্দোলনের মহাসচিব আলহাজ্ব লায়ন ফিরোজ আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর ভূবন মানব কল্যাণ সংস্থার সভাপতি শাহ আলম চুন্নু। স্বর্ণপদক প্রাপ্তদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ গণআজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা-উল্লাহ খান, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের এডিশনাল পুলিশ সুপার কবি নুরুল ইসলাম বিপিএম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব ইন্তাজ আলী মন্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ সৈয়দা সানজিতা বেগম।

আলোচনা শেষে দেশ বরেণ্য শিল্পীরা মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক ও দেশপ্রেমমূলক সঙ্গীত পরিবেশন করেন।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্বর্ণপদক লাভ

প্রকাশিত : ০৯:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮